সাউথহাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে কোহলির দলের প্রথম একাদশে আরও একটা ব্যাটসম্যানের প্রয়োজন ছিলো বলেই মনে করেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান
সাউথহাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে
কোহলির দলের প্রথম একাদশে আরও একটা ব্যাটসম্যানের প্রয়োজন ছিলো বলেই মনে করেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান
নিজস্ব সংবাদদাতা:ভারতকে ৮ উইকেটে হারিয়েছিলো নিউজিল্যান্ড। দেশের জয় নিশ্চিত করেছিলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন (৫২) এবং রস টেলর (৪৭)।
এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে বিরাট কোহলির দলের প্রথম একাদশে আরও একটা ব্যাটসম্যানের প্রয়োজন ছিলো বলেই মনে করেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের বোলিং লাইন আপের সামনে কার্যত ব্যার্থ হয় ভারতীয় ব্যাটসম্যানেরা। উইলিয়ামসন’দের মাত্র ১৩৯ রান লক্ষ্যমাত্রা দিতে সম্ভব হয় বিরাটরা।
১৩৯ রানের লক্ষ্যমাত্রা চেজ করতে নেমে শুরুটা ভালো ভাবেই করে কিউয়ি ওপেনার দুই ব্যাটসম্যান টম ল্যাথাম এবং ডেভন কনওয়ে।কোনও রকম উইকেট না হারিয়ে চা – পান বিরতিতে যান তারা। এরপর জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিলো ১২০ রান, ৪৫ ওভারে।
বিরতির পর বড়ো শর্ট খেলতে গিয়ে অশ্বিনের স্পিনের জালে জড়িয়ে যান ল্যাথাম (৯), স্টাম্পড হয়ে ফেরেন তিনি। এরপর ফের অশ্বিনের শিকার হন কনওয়ে(১৯), তিনি এলবিডব্লিউ হয়ে ফিরলে টেলর – উইলিয়ামসন দলকে ক্রমশ জয়ের সরণিতে নিয়ে যায়।
সংক্ষিপ্ত স্কোর : ভারত ২১৭ এবং ১৭০ (ঋষভ পন্থ ৪১; সাউথি ৪-৪৮); নিউজিল্যান্ড ২৪৯ এবং ১৪০/২ (রস টেলর ৪৭*, উইলিয়ামসন ৫২*, অশ্বিন ২-১৭



