জেলা

ষষ্ঠ দফার দাবিতে পৌরসভায় স্মারকলিপি

ষষ্ঠ দফার দাবিতে পৌরসভায় স্মারকলিপি

বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
করোনা পরিস্থিতিতে টিকাকরণ জরুরী হওয়া সত্ত্বেও সার্বিকভাবে তা না মেলায় সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা বিভিন্ন সময়ে বিক্ষোভে সামিল হয়েছেন, কখনও বা ডেপুটেশন জমা দিয়েছেন এমন চিত্রও উঠে এসেছে সংবাদমাধ্যমের সামনে।
উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে এমন বিক্ষোভের চিত্র অতীতে উঠে এলেও, এবার বাম সংগঠন এর পক্ষ থেকে ষষ্ঠ দফার দাবি নিয়ে অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌর প্রশাসক প্রবোধ সরকারের হাতে একটি স্মারকলিপি জমা দেন অশোকনগরের প্রাক্তন সিপিআইএম বিধায়ক সত্যসেবী কর।

প্রাক্তন বিধায়ক জানান দল মত নির্বিশেষে সকল মানুষকে সুষ্ঠুভাবে টিকাকরণ পরিষেবা, স্বচ্ছতার সাথে ওয়ার্ড ভিত্তিক টিকা গ্রহণকারীদের নামের তালিকা প্রকাশ করা, পুর কর্তৃপক্ষের খেয়ালখুশি মতো টিকাকরণ বন্ধ করে ক্রমিক অনুসারে আবেদনের ভিত্তিতে টিকাকরণ পরিসেবা, বাম কো-অর্ডিনেটরদের সম মর্যাদা দেওয়া, প্রকৃত গরীব মানুষদের জল ঝড় থেকে রক্ষা করার জন্য ঘরের বকেয়া টাকা অবিলম্বে দেবার ব্যবস্থা, ডেঙ্গু প্রতিরোধে জমা জল এমনকি জঞ্জাল দ্রুত পরিষ্কার করার ব্যবস্থা গ্রহন করার দাবিতে পৌরসভায় স্মারকলিপি জমা দেওয়া হয়। পাশাপাশি যদি তাদের ওই দাবি অবিলম্বে না মানা হয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন বলেই জানান এদিন তিনি।
পুর প্রশাসক প্রবোধ সরকার অবশ্য বামেদের করা সব অভিযোগ অস্বীকার করে বলেন যে পরিমাণ ভ্যাকসিন আসছে তা সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে এমনকি ডেঙ্গু রুখতে নিকাশি নালা ও জঞ্জাল ঠিকমত সাফাইও করা হচ্ছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি এও বলেন বামেরা মাঝেমধ্যেই স্মারকলিপি জমা দিতে আসে, জমা দেয়, আবার চলেও যায়। ওরা যেগুলো বলে সেগুলো আমাদের আগেই করা হয়ে যায়, ফলে ওদের আর কিছু বলার থাকে না। এখন আবার বলছে আমরা যে ভ্যাকসিনেশন করছি এখানে দলবাজি হচ্ছে। আমি তো বলব যখন আমরা কোভিড নিয়ে ব্যস্ত ছিলাম তখন সিপিএম এসে ভ্যাকসিন নিয়ে গেছে বলে পাল্টা অভিযোগ করেন পৌর প্রশাসক। পাশাপাশি তিনি এও বলেন আমাদের অশোকনগরের মতন ভ্যাক্সিনেশন বাংলার অন্য কোথাও হচ্ছে না। এটা পেপার, সরকার এমনকি মন্ত্রী নিজে এসে বলে গেছেন। প্রত্যেক জায়গায় মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে ভ্যাকসিনের জন্য কোথাও কোথাও মারপিট হয়। আমরা যে ঘরের ভাড়া রোজ ৮ থেকে ১০ হাজার টাকা সেই হল ঘর খুলে দিয়েছি সাধারণ মানুষের জন্য। যাতে কারও কোনও কষ্ট না হয়। সবাই এসি ঘরে বসে ভ্যাকসিন নিচ্ছে।

Related Articles

Back to top button