জেলা

ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে ফরাক্কার ট্রাক অ্যাসোসিয়েশনের তরফ থেকে নিশিন্দ্রা কাটান ভরাটের কাজ চালু হলো

ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে ফরাক্কার ট্রাক অ্যাসোসিয়েশনের তরফ থেকে নিশিন্দ্রা কাটান ভরাটের কাজ চালু হলো

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদ জেলার ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে ফরাক্কার ট্রাক অ্যাসোসিয়েশনের তরফ থেকে রবিবার নিশিন্দ্রা কাটান ভরাটের কাজ চালু হলো। ঝাড়খন্ড সঙ্গে মুর্শিদাবাদের ফরাক্কার যোগাযোগের প্রধান সড়ক এই নিশিন্দ্রা কাটান। দীর্ঘ ৩৭ দিন নিশিন্দ্রা কাটা বন্ধ থাকার পর গাড়ির মালিক ও স্থানীয় মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে আজকের নিশিন্দা কাটান ভরাটের কাজ চালু হলো ফারাক্কার বিধায়ক এর উদ্যোগে। বেশ কিছুদিন আগে এই নিশিন্দা কাটানোর জন্য উদ্যোগ নিয়েছিল ফারাক্কার বিধায়ক।

তখন ভূমি রক্ষা কমিটি সেখানে বিক্ষোভ দেখায়। তাদের দাবি এখানে ব্রীজ নির্মাণ করতে হবে। কাটান যদি ভরে দেয়া হয় তাহলে বর্ষার জল আবদ্ধ হয়ে জমিতে জল জমে জমির ফসল নষ্ট হয়ে যাবে। তার জন্য তারা দাবি তুলেছিলেন এখানে যেন দ্রুত ব্রিজ নির্মাণ করা হয়। তাতে তাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং জমির ক্ষয়ক্ষতিও হবে না। কিন্তু বেশ কিছু স্থানীয় মানুষের দাবী যে এখন বর্ষা হলেও জমিতে জল সে রকম ভাবে জমে নেই। বৃষ্টির জল ও পাহাড়ি জল যদি নামে তাহলে নিশিন্দা কাটান এমন ভাবে করা হচ্ছে যাতে জলের পাস হওয়ার জন্য বেশকিছু হিম পাইব বসানো হবে। যেন জল তার স্বাভাবিক গতিতে বয়ে যেতে পারে। দীর্ঘ টালবাহানার পর ফরাক্কার বিধায়কের এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন স্থানীয় মানুষ।
ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন , এখন আপাতত নিশিন্দ্রা কাটান ভরাট করে মানুষ ও গাড়ি যাতায়াত যোগ্য করা হচ্ছে আগামী দিনে এখানে ব্রিজ নির্মাণ করা হবে।

Related Articles

Back to top button