জেলা

টিটাগড় মন্দিরপাড়া এলাকায় দুষ্কৃতীদের বোমাবাজি, বৃদ্ধা-সহ আহত দুই

টিটাগড় মন্দিরপাড়া এলাকায় দুষ্কৃতীদের বোমাবাজি, বৃদ্ধা-সহ আহত দুই

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর :- টিটাগড় পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মন্দির পাড়া এলাকায় রবিবার রাতে ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা। আচমকা একদল দুষ্কৃতী হানা দিয়ে পাঁচ থেকে ছয়টি বোমা মেরে চম্পট দেয়। বোমার আঘাতে এক বৃদ্ধা-সহ দুইজন আহত হয়েছেন। দুই থানার সীমান্তবর্তী এলাকা ঘটনাস্থল। তাই তপ্ত পরিস্তিতি সামাল দিতে আসে টিটাগড় ও খড়দা থানার বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের অভিযোগ, শান্ত এলাকায় অশান্তি জারি রাখতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করেছে।

যদিও অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দের জেরে বোমাবাজির ঘটনা ঘটেছে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চন্দন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

Related Articles

Back to top button