জেলা

ওয়ার্ল্ড জুনোসিস ডে পালিত

ওয়ার্ল্ড জুনোসিস ডে পালিত

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- উত্তর ২৪ পরগনার অশোকনগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় এবং রিলায়েন্স ফাউন্ডেশনের পরিচালনায় মঙ্গলবার পালন করা হয় ওয়ার্ল্ড জুনোসিস দিবস। উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন ব্লকের প্রাণী পালকদের নিয়ে হোয়াটসএপ কনফারেন্সের মাধ্যমে এই দিনটি পালিত হয়। এই বিশেষ দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন অশোকনগর কৃষিবিজ্ঞান কেন্দ্রের ডক্টর চন্ময় মাঝি ও ডক্টর কৌশিক পাল। বিভিন্ন ব্লকে থাকা চাষী ভাইরা এদিন প্রাণীদের রোগ, স্বাস্থ্য, ও আধুনিক চাষের পদ্ধতি নিয়ে কৃষি বিজ্ঞানীদের কাছ থেকে নানান তথ্য জানেন। আগামী দিনে কিভাবে প্রাণী পালন করলে কৃষিজীবীরা উপকৃত হবেন, তা নিয়েও এদিন কনফারেন্সে আলোচিত হয়। প্রতি বছর ৬ জুলাই বিশ্ব জুনোসিস দিবস পালন করা হয়ে থাকে। মূলতঃ জুনোটিক রোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই দিনটি পালন করা হয়।

Related Articles

Back to top button