সুন্দরবনের ১৩ টি অসমাপ্ত সেতুর কাজ দ্রুত শেষ করার নির্দেশ মন্ত্রীর
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : সুন্দরবন লাগোয়া ১৩ টি অসমাপ্ত সেতুর কাজ মার্চের মধ্যেই শেষ করার নির্দেশ দিলো মন্ত্রী। সুন্দরবন লাগোয়া ১৩টি অসম্পূর্ণ সেতুর কাজ আগামী বছরের মার্চ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। কিছুদিন আগে দপ্তরের বৈঠকে আধিকারিক এবং নির্মাণ সংস্থাদের সেই কথা জানানো হয়েছে। এর মধ্যে ১১টি দক্ষিণ২৪ পরগনায় এবং দুটি উত্তর ২৪ পরগনায়। মন্ত্রী বলেন, সব বাধা কাটিয়ে এই সেতুগুলির কাজ শেষ করতে বলেছি।সুন্দরবন উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেল ,ক্যানিং-মৌখালি, কুলতলি,গদখালি, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, বসিরহাট ইত্যাদি জায়গার ব্রিজের কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। কেন এত দিনে এগুলো শেষ করা যায়নি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
জমির সমস্যা মেটাতে সংশ্লিষ্ট জেলাশাসকদের পদক্ষেপ নেবার পরামর্শ দিয়েছেন তিনি। কোথা ও যদি কিছু বাসিন্দাকে অন্যত্র পুনর্বাসন দিয়ে জমি অধিগ্রহণ করে জমি জট কাটানো যায়, সেই কথাও বলেছেন বঙ্কিমবাবু। এই বিষয়ে একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। গত এক বছরে আমফান ও করোনার কারণে সেতু নির্মাণের কাজে সেভাবে নজরদারি করা হয়নি বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে এই কাজে ঢিলেমি দেখে খুশি নন মন্ত্রী। -+–



