জেলা

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ সপ্তাহ পালন করছে এস ইউ সি আই

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : সারা দেশে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিনের দাম হু হু করে বেড়ে চলেছে। আর তাঁর ফলে সব রকমের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ও অগ্নিমূল্য হয়ে গেছে।আরএই নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামলো এস ইউ সি আই সি দলের কর্মীরা।মঙ্গলবার সারা রাজ্যের সব বিডিও অফিসের সামনে এই বিষয়ে বিক্ষোভ, প্রতিবাদ, কুশপুত্তলিকা পোড়ানো ও বিডিওর কাছে ডেপুটেশন দিলো এস ইউ সি আই সির কর্মীরা। রাজ্য জুড়ে তাঁরা প্রতিবাদ দিবস পালন করছে। এদিন বেলায় জয়নগর ১ নং বিডিও অফিস বহড়ুতে এই বিষয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন সহদেব কয়াল, সুবীর দাস, দীবেন্দু মুখার্জি, সুমন্ত গাঙগুলি সহ আরো অনেকে।জয়নগর ২ নং বিডিও অফিস নিমপীঠে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। কুলতলির জামতলা বিডিও অফিসে ডেপুটেশন ও দেওয়া হয় এই বিষয়ে।অন্যদিকে,এস ইউ সির মথুরাপুর ১ এবং ২ ব্লক কমিটির উদ্যোগে এদিন বেলায়মথুরাপুর বাপুলি বাজার এবং কোম্পানির ঠেক বাজারে এই সব দাবি নিয়ে বিক্ষোভ সংগঠিত হয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশ পুতুলিকা দাহ করা হয়।উপস্থিত ছিলেন গুনসিন্ধু হালদার, রেনুপদ হালদার, উত্তম হালদার,অশোক খামারু, লক্ষ্মণ মণ্ডল, গোপাল হালদার সহ আরো অনেকে।এদিন এস ইউ সির পক্ষ থেকে যে দাবি গুলো জানানো হলো তা হলো,১) অবিলম্বে ডিজেল, পেট্রোল, কেরোসিন, রান্নার গ্যাসের দাম কমাতে হবে। ২) পর্যাপ্ত পরিমাণ কোভিড প্রতিরোধক ভ্যাক্সিন সরবরাহ করতে হবে।
৩) ভ্যাক্সিন নিয়ে দুর্নীতি, দলবাজি বন্ধ করতে হবে। ৪) রেশন কার্ডে আধার লিংক না হওয়া পর্যন্ত সবাই কে রেশন দিয়ে যেতে হবে। ৫) পরিযায়ী শ্রমিক সহ কাজ হারানো শ্রমিকদের। অবিলম্বে কাজের ব্যবস্থা করতে হবে।এছাড়া
বিধান পরিষদ গঠনের সিদ্ধান্ত বাতিল অবিলম্বে করতে হবে। স্থায়ী নদীবাঁধ নির্মাণ করতে হবে।
প্রধানমন্ত্রী আবাসন যোজনার খসড়া তালিকা প্রকাশ করতে হবে। প্রকৃত উপভোক্তাদের নাম তালিকায় রাখতে হবে এবং সর্বদলীয় কমিটির মিটিং ডেকে এই তালিকা তৈরি করতে হবে।
ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা সর্বদলীয় মিটিং ডেকে চুড়ান্ত করতে হবে। -+—–

Related Articles

Back to top button