জেলা

অবাধ টীকাকরণের দাবিতে সিপিআইএমের গোবরডাঙ্গা পৌরসভা অভিযান

অবাধ টীকাকরণের দাবিতে সিপিআইএমের গোবরডাঙ্গা পৌরসভা অভিযান

গোবরডাঙ্গা, উত্তর ২৪ পরগনা : করোনার টিকাকরণ নিয়ে স্বজনপোষণ চলছে সেই সঙ্গে ৭০ বছরের মধ্যে সকল পৌর নাগরিককে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ করতে হবে। এই দাবিতে সিপিআইএমের হাবরা গ্রামীণ এরিয়া কমিটি ১-এর পক্ষ থেকে গোবরডাঙ্গা পৌরসভা অভিযান চালানো হয়। সিপিএমের পক্ষ থেকে মোট তিন দফা দাবি জানানো হয়। দলীয় প্রতীক না দেখে সকলকে টিকা দিতে হবে।

এদিন সকালে গোবরডাঙ্গা আঞ্চলিক দলীয় দপ্তর থেকে মিছিল করে গোবরডাঙ্গা পৌরসভায় এসে উপস্থিত হন সিপিআইএমের নেতৃত্ব, কর্মী সমর্থকরা। তারপর পাঁচজনের একটি প্রতিনিধিদল গোবরডাঙ্গা পৌরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সুভাষ দত্তের হাতে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন। যদিও সুভাষ দত্ত জানান, এ পর্যন্ত প্রায় ১৮ হাজারের কাছাকাছি টিকা দেওয়া হয়েছে। পৌরসভার প্রায় ৫২০০০ নাগরিকদের মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে প্রায় ১৩ হাজার ৫০০ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে পাঁচ হাজারের বেশি মানুষকে। বিরোধীরা যে অভিযোগ করছেন তার কোনো ভিত্তি নেই।

দলমত নির্বিশেষে সকলকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া তাদের পক্ষ থেকে যে দাবি জানানো হয়েছে টিকাকরণের তালিকা আগাম টানিয়ে দিতে হবে তা আমরা বিভিন্ন গণমাধ্যমের মধ্য দিয়ে সকল পৌর নাগরিককে আগাম জানিয়ে দিচ্ছি। শুধুমাত্র রাজনীতির করার জন্যই তাঁরা এই আন্দোলনে সামিল হয়েছেন বলে আমরা মনে করছি।

Related Articles

Back to top button