এবার থেকে বাড়ি ভাড়া নিতে গেলে পূরণ করতে হবে রেসিডেন্সিয়াল টেনেন্ট প্রোফাইল ফর্ম
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : কলকাতার মতন এবার বারুইপুর পুলিশ জেলা ও তাঁর পুলিশ জেলার অধীন ভাড়াটিয়াদের ডাটা তৈরির উদ্যোগ নিলো।ভাটাটিয়া কোন ও অপরাধে অভিযুক্ত ছিলেন বা সাজা খেটেছেন কি না,এবার তা স্থানীয় থানাকে জানাতে হবে ভাড়াটিয়াদের।তথ্য দিতে হবে নিকটবর্তীআত্মীয় দেরও।ভাড়াটিয়াদের জন্য এমনই ২৫ দফা তথ্য দিয়ে ফর্ম জমা দিতে হবে।বারুইপুর পুলিস জেলার তরফে এই উদ্যোগ নেওয়ার কথা জানানো হলো। সম্প্রতি নিউটাউন কাণ্ডের জেরে এবার ভাড়াটে নিয়ে অতি সতর্ক প্রশাসন। সেই কারণে ভাড়াটিয়ার ঠিকুজি-কুষ্ঠির ডাটা যাতে থানার কাছে জমা থাকে, সে ব্যাপারে নিশ্চিত করতে এই উদ্যোগ বলে মনে করছেন পুলিস কর্তারা।
কোনও অপরাধে সংশ্লিষ্ট ভাড়াটিয়ার নাম জড়িয়ে গেলে, এই ফর্মে দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত করতে সুবিধা হবে বলে জানিয়েছেন বারুইপুর পুলিস জেলার কর্তারা। কলকাতা লাগোয়া বিভিন্ন শহরতলি এলাকার বেশ কিছুটা অংশ পড়েছে বারুইপুর পুলিস জেলার মধ্যে। জীবিকার বিভিন্ন সুযোগ সুবিধা থাকায় এই অঞ্চলে বহু জায়গা থেকে মানুষ এসে বাড়িভাড়া নিয়ে থাকেন। বাইরে থেকে আগত সেই সব মানুষকে ভাড়া দেওয়ার আগে মালিকের উচিত প্রস্তাবিত ভাড়াটের সম্পর্কে বিশদে খোঁজ নেওয়া এবং স্থানীয় থানায় সেসব তথ্য জানানো। কিন্তু পুলিস সূএে জানা যায়, অনেকেই জানেন না,কীভাবে তা করতে হয়।কিছু ক্ষেত্রে আবার অর্ধেক তথ্য দিয়ে কাজ সারা হয়।কিন্তু এবারে ফর্মের মাধ্যমে ভাড়াটিয়া দের সব তথ্য দিতে হবে।
আর নতুন এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে রেসিডেন্সিয়াল টেনেন্ট প্রোফাইল ফর্ম।২৫ দফা নির্দেশনামার মধ্যে বলা হয়েছে,একজন ভাড়াটিয়া ভাড়া নিতে আসার সময় তাঁর নাম, ঠিকানা, পরিচয়পত্র দেওয়ার পাশাপাশি তিনি কোথায় কর্মরত, তাঁর ঠিকানা, ফোন নম্বর সব জানাতে হবে। যেখানে থাকতে এসেছেন, তাঁর আশপাশে কেউ পরিচিত থাকলে, তাঁর বিস্তারিত তথ্য ও লিখতে হবে। ভাড়া নেওয়ার জায়গায় কত দিন এবং কেন সেখানে থাকতে এসেছেন, সেটা ও জানাতে হবে ফর্মে। এছাড়াও আগে যেখানে থাকতেন তিনি, সেখানকার থানা ও ঠিকানাও ফর্মে লিখতে হবে।
ক্রিমিনাল রেকর্ড থাকলে তাঁর বিস্তারিত তথ্যও জানানোর কথা ওই ফর্মে বলা হয়েছে।ভাড়াটিয়া ও তাঁর পরিবারের প্রত্যেক সদস্যের ছবি ফর্মে লাগিয়ে সেটি জমা করতে হবে।বাংলা ও ইংরেজিতে এই ফর্মটি বারুইপুর পুলিস জেলার ওয়েবসাইটেই পাওয়া যাবে।সেখান থেকে ডাউন লোড করে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার প্রয়োজনীয় তথ্য ভরে ফর্মটিকে জমা করতে হবে স্থানীয় থানায়।এর ফলে একদিকে পুলিসের কাছে যেমন বাইরে থেকে আগত মানুষের ব্যাপারে তথ্য থাকবে, বাড়িওয়ালা ও তেমনই নিশ্চিন্ত হবেন তাঁর ভাড়াটে সম্পর্কে।আর এই ডাটা পুলিশের কাছে থাকলে পুলিশের অপরাধী ধরার ক্ষেএেও সুবিধা হবে বলে মনে করছেন পুলিশ মহল। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি এক মাস আগে সুন্দরবন পুলিশ জেলা থেকে এই বারুইপুর পুলিশ জেলার দায়িত্ব ভার গ্রহন করেন। আর তাঁর পরেই অপরাধ কমাতে এই ধরনের একটা উদ্যোগ গ্রহন করলেন তিনি।-+–



