শ্রী অঞ্জন পালের তত্বাবধানে বরানগরে আয়োজিত হল অন্নপূর্ণা ত্রাণ পরিষেবা
নিজস্ব প্রতিনিধ.উঃ২৪ পরগনা: কোভেড-১৯ এর অন্ধকার ছায়ায় নিমোজিত হয়ে পড়েছে বাংলা। এই অন্ধকার ছায়া থেকে মানুষকে আলোর স্রোতে ফেরানোর চেষ্টায় সম্মুখ সফরে নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উঃ২৪ পরগনার বরানগর পৌরসভার পৌরসদস্য অধ্যাপক শ্রী সৌগত রায় ও শ্রী তাপস রায়ের আন্তরিক প্রয়াসে এবং শ্রী অঞ্জন পালের সম্পূর্ণ তত্বাবধানে আজ ২২ এপ্রিল ( বুধবার) থেকে শুরু হল এক ত্রাণ পরিষেবা। লকডাউনের ফলে অনেক অসহায় মানুষ কাজের অভাবে খাবার পাচ্ছেন না।

সুস্থভাবে জীবনযাপন তাদের কাছে দায় হয়ে উঠেছে। এই দুঃস্থ, নিরন্ন, অসহায় মানুষদের ব্যথায় ব্যথিত হয়ে বরানগর লেকপল্লী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে শ্রী অঞ্জন পালের সম্পূর্ণ তত্বাবধানে আজ বুধবার থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা নামাংকিত এক ত্রাণ পরিষেবা। বরানগর লেকপল্লী স্পোর্টিং ক্লাবের সামনে নিরন্ন মানুষের সামাজিক দূরত্ব মেনে জমায়েত হয়েছিল। এই ত্রাণ পরিষেবা সকলের কাছে রান্না করা খাবার পৌঁছে দিয়েছে এবং যে সমস্ত কলোনিবাসী অসুস্থ আছেন বা আসতে পারছেন না অঞ্জন বাবু তাদের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেবার নির্দেশ দিয়েছেন। বরানগর ১৭ নং ওয়াডে অন্নপূর্ণা নামাংকিত এই ত্রাণ পরিষেবা আজ থেকে ৩ রা মে পর্যন্ত প্রতিদিন প্রায় ১৫০০ দরিদ্র মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেওয়ার অঙ্গীকার করেছেন।

শ্রী অঞ্জন পালের সঙ্গে আমরা কথা বলে জানতে পারি যে, ১২ দিন এই অন্নপূর্ণা নামাংকিত ত্রাণ পরিষেবা রান্না করা খাবার প্রায় ১৫০০ দরিদ্র মানুষকে সরবরাহ করবেন। তিনি বিশ্বাস রাখেন যে এই নিরন্ন মানুষেরা তাঁদের দেওয়া খাবার গ্রহণ করবেন। তিনি সকলের উদ্দেশ্য আরও জানান বাংলার গর্ব মমতা আমাদের গর্বের”দিদি”মমতা_বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে করোনার এই ভয়ঙ্কর যুদ্ধে জয় লাভ করে বাংলা আবার আগের ছন্দে ফিরে আসবে।বাঙালি আবার আগের মতই বাঁচবে তাদের স্বপ্নের বাংলায় আসুন আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই দিদির হাত ধরে বাংলা গানের ছন্দে ফিরিয়ে আনবো এবং করোনার যুদ্ধে জয়লাভ করবো।আবার বাংলা আগের মতই হাসবে।




