জেলা

ভাটপাড়া পুরসভার প্রশাসক মন্ডলী থেকে তিন কাউন্সিলরকে ছেটে ফেলল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর :-
ভাটপাড়া পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য পদ থেকে তিন বিদায়ী কাউন্সিলরকে সরিয়ে দিল তৃণমূলের উচ্চ নেতৃত্ব। এঁরা হলেন ১০ নম্বর ওয়ার্ড, ২৩ নম্বর ও ১৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী যথাক্রমে মনোজ গুহ, সত্যেন রায়, লালন চৌধুরী। সূত্র বলছে, টেন্ডার নিয়ে বিবাদের জেরে পুরসভা কম্পাউন্ডে গুলির ঘটনা ঘটেছিল।

তার জেরেই ওই তিনজনকে সরিয়ে দেওয়া হল। নতুন করে সদস্য পদ পেলেন দেবজ্যোতি ঘোষ, জিতেন্দ্র সাউ, অমিত গুপ্তা, নাসির খান, কল্পনা লাহেরি, সঞ্জয় মিস্ত্রি, বিপ্লব মালো। এই বিষয়ে ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, শুদ্ধিকরনের প্রক্রিয়া মাত্র। পুর প্রশাসক অরুন বন্দ্যোপাধ্যায় বলেন, সময় আসলে সব প্রকাশ্যে আসবে। যদিও ছাঁটাই হয়ে যাওয়া বিদায়ী কাউন্সিলররা মুখ খুলতে নারাজ।

Related Articles

Back to top button