জেলা

বিজেপি-কংগ্রেস-সিপিএম থেকে গারুলিয়ায় ছয় শতাধিক কর্মী তৃণমূলে যোগ দিলেন

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- বিজেপি-কংগ্রেস-সিপিএম থেকে নোয়াপাড়া কেন্দ্রের গারুলিয়ার ছয় শতাধিক কর্মী তৃণমূলে যোগ দিলেন। রবিবার সন্ধেয় গারুলিয়ার মাদার ডায়েরি মোড়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ও ব্যারাকপুরের পুর প্রশাসক উত্তম দাসের হাত ধরে বিভিন্ন দল থেকে আসা কর্মীরা তৃণমূলে যোগ দিলেন। এদিনের যোগদান পর্ব শুরু হওয়ায় আগেই নোয়াপাড়ার বিধায়কা মঞ্জু বসু মঞ্চ ছেড়ে চলে যান। মঞ্জু দেবীর মঞ্চ ছেড়ে চলে যাবার কারন হিসেবে যোগদান পর্বের ক্ষেত্রে তার কাছে তালিকার সঙ্গে আজকের তালিকায় অমিল ছিল। এদিন হাজির ছিলেন গারুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পঙ্কজ দাস, রমেন দাস, গরুলিয়ার যুব সভাপতি পার্থ দত্ত-সহ অন্যান্য নেতৃবৃন্দ।।এদিনের যোগদান পর্বের বিষয়ে বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, বাছাই করে স্বচ্ছ ইমেজের কর্মীদের দলে নেওয়া হচ্ছে।

Related Articles

Back to top button