জেলা

নিজের পিসতুতো দাদার হাতে ধর্ষিত হতে হলো সাত বছরের এক শিশু কন্যাকে জয়নগরে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : নিজের পিসতুতো দাদার হাতে ধর্ষিত হতে হলো এক সাত বছরের শিশু কন্যাকে।আর এই ঘটনা চাপা দেবার চেষ্টা করা হলো পরিবারের তরফে। ঘটনাটি ঘটেছে জয়নগর ২ নং ব্লকের বকুলতলা থানার সাহাজাদাপুর গ্রাম পঞ্চায়েতের তুলসীঘাটা নাটুয়া পাড়ায়। সাহাজাদাপুরের ৩৮ বছরের এক যুবক দীপংকর দাসের মামার বাড়ি পাশের গ্রাম নাটুয়া পাড়ায়। বৃহস্পতিবার সে মামার বাড়িতে যায়।মামা, মামি, দাদুর অনুপস্থিতে নিজের মাসতুতো বোনকে (বয়স সাত বছর)ভুলিয়ে ভালয়ে ধর্ষণ করে।

আর ভয় দেখিয়ে বলে এই কথা বাড়ির কারুর কাছে বললে মেরে ফেলে দোবো। ভয়ে সাত বছরের শিশু কন্যা বাড়ির কারুর কাছে কিছু বলতে সাহস পায় না।কিন্তু শুক্রবার সকাল থেকে অসহ্য যন্ত্রনা হওয়ায় প্রথমে জয়নগরের একটি নার্সিংহোম ও পরে বারুইপুর মহকুমা হাসপাতালে ঐ শিশু কন্যাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু থানার অভিযোগের কোন কপি না থাকায় হাসপাতালে ভর্তি নেয় নি। অবশেষে রবিবার ঐ শিশু কন্যাকে নিয়ে বকুলতলা থানায় অভিযোগ দায়ের করে ঐ শিশুর পরিবার। ওদের অভিযোগের ভিওিতে বকুলতলা থানা পকসো আইনে মামলা রুজু করেছে। তবে এই ঘটনায় অভিযুক্ত দীপংকর দাস পলাতক।পুলিশ অপরাধীর খোঁজে তল্লাশি শুরু করেছে। -+–

Related Articles

Back to top button