জেলা

মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে, ফের রাজনৈতিক বিতর্কে হুমায়ূন কবীর

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :ফের মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির বৃহস্পতিবার বিকেলে রেজিনগর বিধানসভার অন্তর্গত শক্তিপুরের তৃণমূল কংগ্রেসের ব্যানারে আয়োজিত সংবর্ধনা সভায় রীতিমতো হুংকার দিলেন রেজিনগরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক রবিউল আলম চৌধুরীকে এবং বেশ কিছু নীতিবাক্য শোনালেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবীর।

হুমায়ুন কবীর  এদিন তার বক্তব্যের মাধ্যমে বললেন তিনি নীতিগতভাবে তারে জায়গাতে পরিষ্কার কিন্তু রেজিনগর এর বিধায়ক রবিউল আলম চৌধুরী তৃণমূল কংগ্রেসের কাছে আশি লক্ষ টাকার বিনিময়ে বেলডাঙ্গার গরুর হাটে গরু যেরকম ভাবে বিক্রি হয় সেভাবে রবিউল আলম চৌধুরী কার্যত বিক্রি হতে গেছিলেন রাজ্যের শাসক দলের কাছে।

পাশাপাশি হুমায়ুন কবির আরো বলেন তার অনুগামীদের যদি কেউ অপদস্থ করার চেষ্টা করে তাহলে তাদের মেরে হাড়গোড় সমান করে দেবেন তিনি। হুমায়ুন কবিরের এই মন্তব্য ঘিরে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে নতুন করে চর্চা। মুর্শিদাবাদের রাজনীতিতে হুমায়ুন কবির বরাবরই বিতর্কিত চরিত্র। দলের একাধিক নেতার সাথে একাধিকবার সামনে এসেছে হুমায়ুনের বিবাদ। নতুন বিবাদে বিব্রত তৃণমূলও।

Related Articles

Back to top button