জেলা

জয়নগরের পথ দূর্ঘটনার আহতদের পাশে সাংসদও বিধায়ক কুলতলিতে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি :গত রবিবার জয়নগর ২ নং ব্লকের বকুলতলা থানার মনিরতট সীমানা বাজারের কাছে এক ভয়াবহ পথ দূর্ঘটনায় ৮ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটে।১৮ জন আহত হন। সরকারি তরফে মৃতদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরন তুলে দেওয়া হয় সোমবার বিকালে বারুইপুর মহকুমা অফিস থেকে। এই ঘটনার পরে কুলতলির রাধাবল্লভ পুর এলাকায় নেমেছে শোকের ছায়া। গতকালের পর আজ ও মৃতদের বাড়িতে যান কুলতলির বিধায়ক গনেশ মন্ডল।আর এদিন তার সাথে ছিলেন রাজ্য সভার সাংসদ তথা তৃনমূল জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী সহ আরো অনেকে।

এদিন রাধাবল্লভ পুর বাজারে এক অনুষ্ঠানে আহত ১৮ জনের পরিবারের হাতে সরকারি ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন সাংসদ শুভাশিষ চক্রবর্তী, বিধায়ক গনেশ মন্ডল,জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মোনাজাত খাঁন, পূর্ত কর্মাধ্যক্ষ সেলিম সেখ,জয়নগর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল নস্কর, জয়নগর ২ নং ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি সাহাবুদ্দিন শেখসহ আরো অনেকে।সাংসদ শুভাশিস চক্রবর্তী ও বিধায়ক গনেশ মন্ডল বলেন,মানবিক সরকার সবসময় মানুষের পাশে আছে।তবে এই মৃত্যু কখনোই কাম্য নয়।এদের পাশে আমরা আছি।-+–

Related Articles

Back to top button