বর্ষা কালীন পরিস্থিতিতে মৎস্যচাষীদের বিশেষ প্রশিক্ষণ
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- কৃষি প্রেমী রিলায়েন্স ফাউন্ডেশনে ও নরেন্দ্রপুর শস্য-শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্রের যৌথ প্রয়াসে রবিবার অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হল মিঠা জলের মাছ চাষ সম্পর্কিত একটি প্রশিক্ষণ শিবির। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন শস্য-শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিশেষজ্ঞ ড: সৌগত ঘোষ। দক্ষিণ ২৪ পরগনার জেলার বিভিন্ন ব্লকের ৫০ জন মৎস্যচাষী ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন।
এদিনের প্রশিক্ষণ শিবিরে আলোচ্য বিষয় ছিল, বর্ষাকালে মাছের নানা রকম রোগ, খাবারের সঠিক পরিমাপ এবং জল পরীক্ষা সচেতন সম্পর্কিত। তাছাড়া আগামী দিনে মৎস্যচাষের দিশা নিয়েও আলোচিত হয়। রিলায়েন্স ফাউন্ডেশনের পক্ষে এদিন হাজির ছিলেন অনিন্দ কুমার মণ্ডল। তিনি জানান, মৎস্য, কৃষি, ও পশুপালন সম্পর্কে নানা রকমের প্রশিক্ষণের মাধ্যমে সমস্ত কৃষককে উন্নয়নের দিশা দেখাতে চলেছে এই রিলায়েন্স ফাউন্ডেশন।



