ডায়মন্ড হারবার SDO মাঠে বাংলার জনপ্রিয় টুর্নামেন্ট এমপি কাপের শুভ উদ্বোধন করেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যেগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রতি বছরের ন্যায় আবারও শুরু হলো বাংলার জনপ্রিয় ফুট টুনামেন্ট সেই এমপি কাপ I ৫ই ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল প্রাকৃতিক দূর্যোগএর কারণে ১০ই ডিসেম্বর ডায়মন্ড হারবার SDO মাঠে বিভিন্ন বরনাট্যর মধ্যে দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে আজ সন্ধায় শুভ উদ্বোধন হয় I উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়,রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু,প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়,রাজ্যের ক্রিয়া মন্ত্রী মনোজ তেওয়ারি,মহকুমা শাসক সুকান্ত সাহা,বিধায়ক শাওকাত মোল্লা,ফলতার যুব নেতা জাহাঙ্গীর খান,যুব নেতা গৌতম অধিকারী,বিধায়ক পান্নালাল হালদার,টাউন তৃণমূলের সভাপতি অমিত সাহা,এবং রাজ্যের এক ঝাক নেতা,মন্ত্রী সহ ডায়মন্ড হারবার লোকসভার সকল নেতৃত্ববৃন্দ।
আজ শুভ উদ্বোধনিও ম্যাচে ডায়মন্ড হারবার একাদশ বনাম ফলতা একাদশের মুখোমুখি হয় I জানা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে শুরু হয়েছিল এই ফুটবল প্রতিযোগিতা। প্রথম বছর থেকেই তা বাংলা তথা দেশজুড়ে দারুণ সাড়া ফেলেছিলো,গতবছর করোনা মহামারীর কারণে হয়নি এই প্রতিযোগিতা। কিন্তু এবছর করোনা প্রভাব গত বছরের তুলনায় অনেক টাই কমের কারণে,অভিষেক বন্দোপাধ্যায় তার ডা:হা:লোকসভা কেন্দ্র জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সবুজ সংকেত দিয়েছেন I ফুটবল প্রেমীদের এ বছর আর নিরাশ করেনি মাননীয় সংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে করোনা বিধি মেনেই সাংসদের তরফ থেকে এমপি কাপ টুর্নামেন্টের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল, আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, প্রাকৃতিক দূর্যোগ এর কারণে সেটি ১০ই ডিসেম্বর থেকে শুরু হলো এবারের এই প্রতিযোগিতা, চলবে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্র থেকে মোট ১২৮টি দল অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়।
সাতটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পুরসভা থেকে দলগুলি প্রতিনিধিত্ব করছে। লিগ কাম নকআউট ফরম্যাটেই হবে এই খেলা,শেষে কোয়ার্টার ফাইনাল,সেমিফাইনাল,ও ফাইনাল অনুষ্ঠিত হবে ১ জানুয়ারি ।এবং বিগত প্রায় দুই বছর এই করোনা মহামারীর কারণে প্রায় মানুষ গৃহ বন্দির মধ্যে ছিল,সেই সব মানুষদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে সঙ্গে উদ্বোধনী সমাপ্তিতে সকল দর্শকদের জন্য বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে বলে জানান উদ্যোক্তারা।



