জেলা
ডায়মন্ড হারবার আসাপুর সর্বজনীন রাস উৎসব এবং কৃতি ছাত্র ছাত্রীদের সঙ্গবর্ধনা অনুষ্ঠান পালিত হল*
*বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার*:- দেশ জুড়ে এখন চলছে রাস উৎসব,আর সেই রাস উৎসব উপলক্ষ্যে এদিন রাতে সেজে উঠেছে ডায়মন্ড হারবার আসাপুর সর্বজনীন রাস উৎসব এবং প্রায় ৩০জন কৃতি ছাত্র ছাত্রীদের কে মান পত্র,উত্তরীয় পরিয়ে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
। জানা গেছে এই রাস উৎসব বিগত বছরের ন্যায় এবছরও শুরু হয়েছে,এই উৎসব চলবে ১৫ দিন,শেষ হবে ৩০শে ডিসেম্বর I রাস উৎসব উপলক্ষে গ্রামবাসীরা রাতজাগরণ করেন,সাথে চলবে যাত্রা-সাংস্কৃতিক অনুষ্ঠানও।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা:হা:বিধায়ক পান্নালাল হালদার, ডা:হা:২নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন, রাস উৎসব মেলা কমিটির সম্পাদক কার্তিক গাঙ্গুলি,খরদো অঞ্চলের যুব নেতা কবিরুল ইসলাম শেখ,কালীদাস প্রমানীক সহ আরও অনেকে I



