বি. ডি. জে. এ .সাংবাদিক সংগঠনের মিটিং বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি আধিকারিকের সঙ্গে

স্বপন দত্ত বাউল, পূর্ব বর্ধমান :—— বর্ধমান ডিস্ট্রিক্ট জার্নালিস্ট এসোসিয়েশনের সাংবাদিকরা আজ ২৩ শে ফেব্রুয়ারি বুধবার বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে বেলা ১২ টার সময় উপস্থিত হন। বি. ডি. যে .এ.র পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মাননীয় রাম শঙ্কর মন্ডল মহাশয় এর সঙ্গে একটি বৈঠকি মিটিং করেন। ওই মিটিংএ সাংবাদিকরা তাদের বিভিন্ন দাবি দাওয়ার কথা তথ্য আধিকারিক কে মৌখিক জানান।
আলোচনার বিষয়ের মধ্যে বিজ্ঞাপন, বিল, ও স্বাস্থ্য সাথী এবং মাভই , পেনসেন ,প্রভৃতি নানা বিষয়ে আলোচনা হয়। সাংবাদিক দের সংগঠনের উপস্থিত ছিলেন সভাপতি দিলীপ রাউত , কার্যকরী সভাপতি কৌশিক চক্রবর্তী, সহ সভাপতি মাধব ঘোষ, সাধারণ সম্পাদক দুরন্ত কুমার নাগ , কোষাধক্ষ পঞ্চানন মুখার্জি, মুখ্য উপদেষ্টা সুভাষ সাই , উপদেষ্টা কাশি নাথ গাঙ্গুলি, এছাড়া সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী , রিম্পা চক্রবর্তী, সুজিত দত্ত, পাপাই সরকার , অপূর্ব দাস ও অন্যান্য সাংবাদিক বৃন্দ । উপস্থিত সাংবাদিক দের সমস্যা ও নানা প্রশ্ন সব শুনে পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক যিনি কিছুদিন আগেই বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্ব ভার গ্রহন করেছেন তিনি সকলের শ্রদ্ধেয় রাম শঙ্কর মন্ডল মহাশয় খুব সুন্দর ভাবে বুঝিয়ে সাংবাদিকদের প্রশ্নর জবাব দিয়ে বুঝিয়ে ওই মিটিং এ সকলের মুখে হাঁসি ফুটিয়ে আনন্দমুখর করে সকলের সমস্যার সমাধান করেন।
সাংবাদিকরা বলেন স্যার আপনার কাছে আমরা সুন্দর ভাবে আলাপ আলোচনা করে আমাদের সমস্যার কথা জানতে পেরে ও সমাধানের উপায় জানতে পেরে আমরা খুবই আনন্দ পেলাম। ওই মিটিংএ তথ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মী আলম বাবু উপস্থিত থেকে সাংবাদিক দের প্রশ্নের উত্তর দেবার জন্য সঠিক ডকুমেন্টস তুলে দেন আধিকারিকের হাতে। বর্ধমান ডিস্ট্রিক্ট জার্নালিস্ট এসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা সুভাষ সাই বলেন স্যার আপনি আমাদের অবিভাবক। সকলেই নতুন আধিকারিক রাম শঙ্কর মণ্ডলের সুন্দর ব্যাবহারের প্রশংসা করেন ।
পাশাপাশি এর আগের দুজন সম্মানীয় আধিকারিক মাননীয়া মুন মুন হোর সিনহা ও মাননীয় কুশল চক্রবর্তী দুই ডি. আই. সি.ও. র প্রশংসা করে দুরন্ত নাগ বলেন যে আগের এই দুই আধিকারিক সবসময় আমাদের পাশে দাঁড়াতেন । সাংবাদিক কৌশিক চক্রবর্তী বলেন স্যার সাংবাদিক সুভাষ সাই একেবারে ঠিক কথা বলেছেন যে আপনিই এখুন আমাদের অবিভাবক ।আপনি আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের কাজে সবসময় সহযোগিতা করবেন আপনার সঙ্গে কথোপকথনে আলাপ আলোচনায় জানতে পেরে আমরা খুবই আনন্দ পেলাম। আপনার সুন্দর ব্যাবহার আমাদের সকলকেই মূকদ্ধ করেছে ।।



