দুর্দিনে মানুষের পাশে, বি .ই .ডি .এস এর দক্ষিন ২৪ পরগনার জেলা সম্পাদক আতিয়ার রহমান
রাজ্য তথা গোটা বিশ্বের আতঙ্কের অপর নাম করনো। আর এই করোনা আতঙ্কে আতঙ্কিত এখন গোটা দেশের মানুষ। করোনা রোধে রাজ্য ও কেন্দ্রের তরফ থেকে বিশেষ ফান্ড তৈরি করা হলেও তা নোভেল করোনা রোধে যথেষ্ট নয়। তাই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। বহু মানুষ একে একে সাহায্য করছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্যরকম একটি মুখ মানুষের মধ্যে দেখা গেল, নিজের দুবেলা দুটো অন্ন জোগাড় করাটা বড় দায়। তবুও এই দুর্দিনে মানুষের কথা ভেবে সবার কাছে সাহায্য তুলে অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন বি .ই .ডি .এস এর উদ্যোগে দক্ষিন ২৪ পরগনার জেলা সম্পাদক – আতিয়ার রহমান। কয়েকদিন ধরে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন ও তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন।আজ জয়নগর ও মন্দির বাজার থানা এলাকায় মুলদিয়া , নুর মহম্মদ পুর , হালদার পাড়া , কালিতলা , বংশীধর পুর হালদার পাড়া ও হাটপাড়া গ্রামের প্রায় দেড় শতার্ধীক মানুষের হাতে – চাল , ডাল , আলু , পেঁয়াজ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় । সঙ্গে ছিলেন – হিউম্যান রাইট্স এর জয়নগর শাখার কনভেনার – ফরিদ আলম সেখ মহাশয় সহ অন্যান্য ব্যক্তিরা।



