জেলা

চন্দননগরে জমজমাট জগদ্ধাত্রী পুজো, পিছিয়ে নেই বিরাটী আবাসনও

জগদীশ যাদব, কলকাতা:কালী পূজার পর এখন রাজ্যে জগদ্ধাত্রী পূজা পালিত হচ্ছে।জাঁকজমকের সঙ্গে বিশাল মাপের জগদ্ধাত্রী পুজোর জন্য বিশ্বজোড়া খ্যাতি চন্দননগরের। কিন্তু চোখে পড়ার মতো বিরাটী আবাসনে জগদ্ধাত্রী পূজা । নিমতা থানা এলাকার বিরাটী আবাসনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেছে দত্ত পরিবার।

 

সেন্ট জনস অ্যাম্বুলেন্স ব্রিগেড, পশ্চিমবঙ্গ জেলার ডেপুটি কমিশনার ডঃ বাবুল কুমার দত্ত জানান, যে এটি পূজার 14তম বছর এবং এটি বিরাটী আবাসনের প্রথম জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠান। দত্ত পরিবারের উমা দত্ত জানান, আমরা জগৎ জননী মায়ের কাছে দেশের জন্য, সবার জন্য প্রার্থনা করবো, মা যেন সব রোগ শোক থেকে জগত কে মুক্ত রাখে। দত্ত পরিবারের শুভাশেক দত্ত ও সুদেষ্ণা দত্ত বলেন, শক্তিসংগমতন্ত্র, উত্তর কামাখ্যাতন্ত্র, ভবিষ্যপুরাণ স্মৃতি সংগ্রাহ ও দুর্গাকল্প প্রভৃতি শাস্ত্রে জগদ্ধাত্রী পূজার উল্লেখ রয়েছে। মা হলেন জাগ্রত দেবী।

Related Articles

Back to top button