অশ্লীল ইঙ্গিত ফুটবলারের! মাঠের মধ্যেই গোপনাঙ্গে হাত দিয়ে

নিজস্ব সংবাদদাতা: সুইজারল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া বিকল্প পথ খোলা ছিল ছিল না সার্বিয়ার কাছে। সার্বিয়ার বিপক্ষে ড্র করলেই শেষ ষোলোয় টিকিট নিশ্চিত ছিল সুইসদের। এমন সমীকরণে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামে রজার ফেডেরারের দেশ। শুক্রবার রাতে সার্বিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইৎজারল্যান্ড। দ্বিতীয়ার্ধে তখন এক গোলে এগিয়ে সুইসরা। মাঠের মধ্যেই প্রতিপক্ষ সার্বিয়াকে লক্ষ্য করে নোংরা ইঙ্গিত করতে দেখা গেল সুইস অধিনায়ক গ্রানিত জাকাকে । বিশ্বমঞ্চে কী করলেন তিনি?
শুক্রবার রাতে দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ম্যাচের শুরুতেই শাকিরির গোলে লিড পায় সুইসরা। গোল হজম করে তেতে ওঠে সার্বিয়া। ৯ মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় সার্বিয়া। তবে প্রথমার্ধেই এমবোলোর গোলে সমতায় ফেরে সুইসরা। ২-২ গোলের সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। বিরতির পর মাঠে ফিরেই গোল পায় সুইৎজারল্যান্ড। ৪৬ মিনিটে রেমোর গোলে ব্যবধান হয় ৩-২।
উত্তেজনাপূর্ণ ম্যাচে মাঝেমাঝেই দু’পক্ষের আগ্রাসন ফুটে উঠছিল। সার্বিয়ার ফুটবলার নিকোলা মিলেনসোভিকের সঙ্গে জাকা বচসায় জড়ান। হাতাহাতিতেও পৌঁছে যায়। বচসা, হাতাহাতি ফুটবল মাঠে নতুন নয়। কিন্তু সুইস ক্যাপ্টেন যে মাঠেই অশ্লীল কাণ্ড ঘটনা ঘটিয়ে বসবেন, তা আন্দাজ করতে পারেনি।
মাঠেই নিজের গোপনাঙ্গে হাত দিয়ে নোংরা ইশারা করতে দেখা যায় সুইস অধিনায়ককে। সেই সঙ্গেই মুখের সব অদ্ভুত অঙ্গভঙ্গী করতে থাকেন।বিশ্বমঞ্চে তাঁর এই আচরণে নিন্দার ঝড় উঠেছে। ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাতে অনেকেই বলছেন, “জাকার জায়গা ফুটবলে না হয়ে মাফিয়া দলে হতে পারত।”
ম্যাচের পর অবশ্য আর্সেনাল তারকা সাংবাদিকদের জানান, আবেগের বশে তিনি এই কাজ করে ফেলেছেন! সার্বিয়াকে পরাজিত করে সুইসরা চলে গেছে নকআউট পর্বে। শেষ ষোলোতে সুইসদের প্রতিপক্ষ পর্তুগাল।



