বিজেপিকে হারানোর মাস্টার প্ল্যান করলেন প্রশান্ত কিশোর
বিজেপিকে হারানোর মাস্টার প্ল্যান এবার তৈরি করে ফেললেন রাজনৈতিক বিশ্লেষক তথা জন সুরাজের প্রশান্ত কিশোর। দেশে হিন্দু ভোট নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যে বিজেপিকে নিয়ে নিজের বিবৃতি প্রকাশ করেছেন তিনি। লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর বিজেপির ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রশান্ত কিশোর।
প্রশান্ত কিশোর বলেছেন চলতি বছরে লোকসভায় বিজেপি সারাদেশে ৩৬ শতাংশ ভোট পেয়েছে। তিনি বলেছেন গত লোকসভা নির্বাচনে বিজেপি সারাদেশে ৩৭ শতাংশ ভোট পেয়েছিল। এখন দেশে হিন্দুর সংখ্যা ৮০ শতাংশ। যদি হিন্দুদের মধ্যে ৩৬ শতাংশ ভোটের হিসাব করা হয় তাহলে অর্ধেকের বেশি হিন্দু এখনো বিজেপিকে গ্রহণ করতে পারেনি।
এদিন প্রশান্ত কিশোর আরো জানান বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার চার ধরনের হিন্দু কারা? গান্ধীবাদী, আম্বেদকরবাদী, কমিউনিস্ট পুরনো সমাজতান্ত্রিক হিন্দুরা বিজেপির বিরুদ্ধে। তিনি হলফ করে বলেছেন “যদি এই চার মতাদর্শের অনুসারী হিন্দুদের সঙ্গে সামাজিক ও রাজনৈতিক জোট করা যায় তাহলে আপনার বয়স হবে ৭০। আর বিজেপির ৩০। এটাই অস্ত্র”। এই অস্ত্রই তিনি বিহারে লড়াই করতে চাইছেন।
ঠাকুরগঞ্জ এবং বাহাদুরগঞ্জের জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি বলেন বিহারে মুসলিম জনসংখ্যার অনুপাত ১৮ শতাংশ। মুসলিমরা কোন নির্বাচনেই সংখ্যার অনুপাতে অংশ নিতে পারে না। নির্বাচনগুলিতে তাদের অংশগ্রহণ খুবই কম।
বিহারের শিক্ষা ব্যবস্থা ও জাতিভেদকে তীব্র আক্রমণ করে তিনি বলেছেন লালু প্রসাদ যাদবই শুধু জাত পাতের রাজনীতি করেন না। তারা সবাই নিজের ও পরিবারের জন্য রাজনীতি করেন।



