বিপুল ব্যবধানে রেকর্ড ভোটে জয়ী হলো কালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা

-কালীগঞ্জে বিপুল ব্যবধানে জয়ী তৃণমূল প্রার্থী,কালীগঞ্জে সবুজ ঝড়। বাবার রেকর্ড ভেঙে ৪৯ হাজার ৭৫৫ ভোটে জয়ী হলেন তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ। তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ২ হাজার ১৭৯। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। তাঁর প্রাপ্ত ভোট ৫২ হাজার ৪২৪। তৃতীয় স্থানে রয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ। তাঁর প্রাপ্ত ভোট ২৮ হাজার ২৬২। এ ছাড়াও নোটাতে পড়েছে ২৫০০ ভোট।কালীগঞ্জের ভোটে জয়ের পথে তৃণমূল, মমতা লিখলেন, ‘…মানুষকে উৎসর্গ করছি’
কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল মার্জিনে এগিয়ে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না হলেও তাঁর জয় একপ্রকার নিশ্চিত বলেই দাবি ওয়াকিবহাল মহলের। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সাধারণ মানুষকে ধন্যবাদ জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন। সেখানে লেখেন, ‘এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ। আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।



