জেলা

কৃষিবিজ্ঞান শিশু শিক্ষা কেন্দ্রের দুই পড়ুয়ার মধ্যে বিবাদ , তালা বন্ধ করে দিল অভিভাবকরা* ।

 

সুকুমার বিশ্বাস, জলপাইগুড়ি:ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি পশ্চিম বড়গিলা দোমুখা কৃষিবিজ্ঞান শিশু শিক্ষা কেন্দ্রের দুই পড়ুয়ার মধ্যে বিবাদ হয়। আর সেই সময় শিক্ষিকারা ঘরে বসে ছিলেন বলে অভিযোগ। সেই ঘটনার পর বুধবার অভিভাবকরা শিক্ষা কেন্দ্রে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। রীতিমতো তালা বন্ধ করে শিক্ষিকাদের আটকে রাখেন অভিভাবকরা। তাদের অভিযোগ, শিক্ষিকাদের স্কুলে দেরি করে আসা, মিড ডে মিলের গুন মান সহ একাধিক বিষয়ে অস্বাস্থ্যকর খাবার রয়েছে, এই শিক্ষা কেন্দ্রে। তাই এদিন বিক্ষোভ দেখান অভিভাবকেরা।

বুধবার এমন ঘটনাটি ঘটেছে দোমুখা কৃষি বিজ্ঞান শিশু শিক্ষা কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, বিডিও অফিসের আধিকারিকরা, স্থানীয় পঞ্চায়েত সদস্য। তারা এসে শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ও অবিভাবকদের নিয়ে বৈঠক করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আলোচনা করা হয়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জুড়ে। জানা গিয়েছে, ওই শিশু শিক্ষা কেন্দ্রে পড়ুয়ার সংখ্যা ৫৭ জন।

শিক্ষিকা রয়েছেন ৪ জন। অবিভাবকদের অভিযোগ, শিশু শিক্ষা কেন্দ্রটি সঠিক ভাবে পরিচালিত হচ্ছে না। পড়াশোনার কিছুই করানো হয় না। পড়ুয়াদের প্রতিদিন যে মিড ডে মিলের খাবার দেওয়া হয় তার গুণগতমান খুবই খারাপ। ক্লাস রুম ও কেন্দ্রের আশে পাশের অংশ অপরিচ্ছন্ন। যেখানে সেখানে নোংরা আবর্জনা পড়ে থাকে। শিক্ষিকারাও নিজেদের ইচ্ছা মতো প্রায় দিনেই দেরি করে আসেন। রাস্তার পাশে শিশু শিক্ষা কেন্দ্র হলেও কোনো বাউন্ডারি ওয়ালের ব্যাবস্থা নেই। ফলে যখন তখন ঘটতে পারে দুর্ঘটনা। এই সমস্ত অভিযোগকে সামনে রেখে বুধবার বিক্ষোভ দেখান অভিভাবকরা।

রীতিমতো তালা বন্ধ করে আটকে রাখেন শিক্ষিকাদের। তালা বন্ধের খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। তিনি এসে ঘরের তালা খুলে দেন। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছান ময়নাগুড়ি থানার আইসি, বিডিওর প্রতিনিধি দল। তারা শিক্ষিকা, অভিভাবকদের সাথে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Related Articles

Back to top button