জেলা

তৃণমূলের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসের অভিযোগ ভগবানপুর বিজেপি সাধারণ সম্পাদকের।

তৃণমূলের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসের অভিযোগ ভগবানপুর বিজেপি সাধারণ সম্পাদকের।

শুক্রবার রাত ১১ টা নাগাদ কিছু দুষ্কৃতী আচমকা ভগবানপুর ২নং ব্লকের ভূপতিনগর থানার মাধবপুরে বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে পর পর তিনটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে। ফলে প্রানে বাঁচলেও বাড়ির আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং বিজেপি সাধারণ সম্পাদক বুদ্ধদেব প্রধানের বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এছাড়াও পাশাপাশি বাকি বিজেপি কর্মীদের বাড়িতেও একই ঘটনা ঘটায় বলে অভিযোগ। ওই এলাকায় তৃণমূল প্রভাবশালী হওয়ার ফলে হামেশাই অশান্তি লেগে থাকে, বার বার বিরোধী দলগুলি তৃণমূলের আক্রমণের মুখে পড়ে। তৃণমূলের বিরোধিতা করলেই তাঁর ওপর যেন বলির খাঁড়া নেমে আসে, এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ বিরোধীদল সহ এলাকার মানুষজন। ফের একই ঘটনা আবারও ঘটে গতকাল রাতে, যাঁর ফলে রীতিমত আতঙ্কিত বিজেপির কর্মীসহ অন্যান্য নেতৃত্বরা। এই নিয়ে অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার ভূপতিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে।

Related Articles

Leave a Reply

Back to top button