জেলা

করোনা যোদ্ধা সম্মান


জয়প্রকাশ কুইরী : পুরুলিয়া : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী লকডাউনের সময় জীবনের ঝুঁকি নিয়ে, সেবা মনোভাবের সাথে মানুষের পাশে দাঁড়িয়ে সর্বতোভাবে, মানবিক সাহায্যের হাত বাড়িয়ে অসামান্য কাজ করেছেন করোনা যোদ্ধা পুরুলিয়া জেলা পুলিশের সুপারিন্টেন্ডেন্ট মাননীয় এস .সেলভামুরুগান, আই. পি.এস. এবং পুরুলিয়া জেলার টামনা থানার অফিসার ইন-চার্জ নীতিশ গোস্বামী। নীতিশ গোস্বামী জেলার প্রথম অফিসার ইন-চার্জ যিনি লকডাউনের শুরুর দিকে সরকারী সাহায্য আসার অপেক্ষায় না থেকে নিজের বেতনের টাকা সাধ্যমতো খরচ করে তাঁর থানা এলাকার বহু গরীব, মজুর পরিবারের বাড়ীতে গিয়ে চাল, ডাল, আলু, সাবান তুলে দেন, এই কাজে টামনা থানার সমস্ত পুলিশ অফিসার, পুলিশ আরক্ষী এবং সিভিক ভলেন্টিয়ার কর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। করোনার প্রকোপে দেশের দুর্দিনে তাঁদের ঐকান্তিক সেবার কথাকে গর্বের সাথে স্মরণ করে তাঁদের করোনা যোদ্ধার সম্মানে সম্মানিত করে অল ইন্ডিয়ান রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। 29 শে সেপ্টেম্বর 2020 তারিখে পুরুলিয়া জেলা পুলিশ সুপারিন্টেন্ডেন্ট কার্যালয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপারিন্টেন্ডেন্ট এস.সেলভামুরুগানের হাতে করোনা যোদ্ধার সম্মানপত্র, উত্তরীয়, ব্যাজ এবং স্মারক তুলে দেওয়ার সাথে সাথে টামনা থানায় সমস্ত পুলিশ অফিসার, পুলিশ আরক্ষীর উপস্হিতিতে অফিসার ইন-চার্জ নীতিশ গোস্বামীর হাতে করোনা যোদ্ধা সম্মানপত্র, উত্তরীয়, ব্যাজ এবং স্মারক তুলে দেওয়া হয় অল ইন্ডিয়ান রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে। এদিন উপস্থিত ছিলেন অল ইন্ডিয়ান রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি বিষ্ণু চন্দ্র পাল, পশ্চিমবঙ্গ রাজ্য সংগঠন সম্পাদক অনির্বাণ ব্যানার্জী, রাজ্য জনসংযোগ সম্পাদক গৌতম পরামানিক, রাজ্য এক্সিকিউটিভ কমিটি এবং রাজ্য কোর কমিটির সদস্য দীপেন গুপ্ত।

Related Articles

Leave a Reply

Back to top button