জেলা

দোওয়ার মজলিস কুমরুলে


নিজস্ব সংবাদদাতা (ইন্দাস)– বাঁকুড়া জেলা জমিয়াতে উলামায়ে হিন্দ এর সম্পাদক হজরত মুহাম্মাদ জাকারিয়া কাসেমী (রহঃ) এর স্মৃতির উদ্দেশ্যে ইন্দাস ব্লক কমিটির উদ্যোগে কুমরুল মণ্ডল পাড়া মসজিদ প্রাঙ্গণে স্মরণ সভা ও দোওয়ার মজলিস ৪ অক্টোবর অনুষ্ঠিত হয়।খালিদ সাইফুল্লাহ্-র কোরান মজিদ পাঠের পর সভা শুরু হয়। অনুষ্ঠানটি বেলা ১১টা ৩০ মিনিটে সম্পূর্ণ হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুফতি আশরাফ আলী,হাজী আশারফ সাহেব,হাজী মাস্টার মাহবুব।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জমিয়াতে উলামায়ে হিন্দের সভাপতি মাজহারুল ইসলাম,ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজ আকিল আহমাদ,মহম্মদ ইয়াহিয়া,এবং ব্লক নেতৃত্বের মধ্যে জনাব সাহাবুদ্দিন, নুরুল ইসলাম,নিয়ামত আলি মণ্ডল প্রমুখ। এ ছাড়াও ছিলেন বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ,সেখ রবিউল হোসেন ও নাসির উদ্দিন মোল্লা। সমগ্র অনুষ্ঠানটি কুমরুল শাখা সংগঠনের পক্ষে ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন হাফিজ রবিওল ইসলাম,মওলানা মুহাম্মাদ আলী ও মওলানা মতিউর রহমান। হাফিজ আকিল আহমাদ এর দোওয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
ছবি–‘

Related Articles

Leave a Reply

Back to top button