জেলা
বিধ্বস্ত আগুনে দোকান পুড়ে ছাই পূর্ব মেদিনীপুরে
মঙ্গলবার রাত ৮ টা নাগাদ কোলাঘাট থানার খন্যাডিহি বাজারে একটি দোকানে হঠাৎই আগুন লেগে যায়।
পুলিশের প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার থেকে আগুন দোকানে ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় মানুষজন এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়।
জানা যায় খাবারের দোকানটি আজই উদ্বোধন হয়েছিলো। আর প্রথম দিনেই দুর্ঘটনার শিকার খবর দেওয়া হলে তমলুক থেকে দমকলের ২ ইঞ্জিন ঘটনাস্থলে আসে।
গ্রামবাসীদের প্রচেষ্টায় বেশিরভাগ আগুনটাই নিয়ন্ত্রনে নিয়ে আসে।এরপর দমকলের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
উদ্বোধনের দিনই রাতে আগুনে পুড়ে ছাই একটি দোকান। যাঁর ফলে দোকান মালিক গুরতর ভাগে বিপাকে পড়ে।



