কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা
নিজস্ব সংবাদদাতা ইন্দাস, বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মহেশপুর তে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল ,দলিত মহিলা দের উপর হামলা ও অত্যাচার এবং জিনিসপত্রগুলো দাম বৃদ্ধিসহ বাংলার বঞনার বিরুদ্ধে ইন্দাস ২নং অঞল তৃণমূল কংগ্রেস এক সভার আয়োজন করে।ইন্দাস ২নং অঞ্চল কমিটির নেতৃত্বে এই সভার আয়োজন করা হয়।
কেন্দ্রীয় কৃষি বিল পাশের বিরুদ্ধে কৃষক পরিবারের পাশে থাকার জন্য তৃণমূলের এই কমসূচী।বিজেপির তুঘলকি নীতির বিরুদ্ধে তৃণমূলের এই বিক্ষোভ সভায় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।তৃণমূলের এই সভায় ১০০০ জন কর্মী সমর্থক হাজির ছিলেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ হামিদ, আতাউল হক,নাসের আলি মোল্লা,চন্দন রক্ষিত ,শিশির কোনার প্রমুখ।উক্ত সভাটি সঞালনা করেন ইন্দাস পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নীহার সরকার।
এই সভা বিকেলে শুরু হয় ।এই সভায় বক্তব্য রাখেন ব্লক সভাপতি সেখ হামিদ, আতাউল হক, নাসের আলি মোল্লা, চন্দন রক্ষিত, নীহার সরকার ।বক্তাগণ সকলেই কেন্দ্রীয় সরকারের ও বিজেপির তুঘলকি নীতির বিরুদ্ধে অভিযোগ করেন।



