গ্রামের পাতায়

বিভিন্ন সমস্যায় জর্জরিত “দিদিকে বলো” তে ফোন করার সুফল মিলতে শুরু করেছে বিধানসভা ভিত্তিক

লকডাউনের ঠিক আগে প্রত্যেক বিধানসভার বিধায়ক গ্রাম শহর ঘুরে বেরিয়ে বিভিন্ন সমস্যার কথা শুনেছেন!

 

 

সাধ্যমত সমাধান করেছেন তাৎক্ষণিকভাবে এমনটাই জানা যায় বিভিন্ন বিধায়ক সূত্রে।

অদৃশ্য প্রশান্ত কিশোর আইপ্যাকের বিভিন্ন কর্মী সমাধান করেছেন কিছুটা, বাকি কিছুটা সরকারি বিভিন্ন দপ্তর সংক্রান্ত! সেগুলি সমাধান হয়েছে খোদ কলকাতার “দিদিকে বলো” বিভাগের দ্বারা।

কিন্তু কিছু সমস্যা ছিল একান্তই গোপনীয় যেটা বিধায়কের সামনে হয়তো বলতে পারেননি এলাকাবাসী!

অথচ তাদের দেওয়া কার্ডে ফোন নাম্বার অনুযায়ী একান্ত গোপনে জানিয়েছিলেন সমস্যা! মুখ্যমন্ত্রী, দল, অথবা সরকারের ত্রুটি-বিচ্যুতি বা স্থানীয় নেতা-নেত্রীর আচরণবিধির কথা।

যদিও সেই অনুযায়ী রিপোর্ট তৈরি হওয়ার পর জেলার প্রতিটি ব্লক শহরে ঢেলে সাজানো হয়েছে নতুন ভাবে। বিভিন্ন সমস্যার অবশিষ্ট সামান্য অংশ সমাধানের উদ্দেশ্যে স্থানীয় বিধায়ক এর কাছে পাঠানো হয়েছে পুনরায়!

কখনো আই প্যাক টিমের সদস্যের উপস্থিতিতে বা অনুপস্থিতে তাদের ডেকে সমাধানের চেষ্টা করছেন বিধায়ক। এইরকমই একটি দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়।

আজ নদীয়ার করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় তার নিজ অফিসে সমস্যায় জর্জরিত প্রায় 42 জনকে আমন্ত্রণ জানিয়ে সমাধানের চেষ্টা করলেন বহু পুরনো সমস্যার।

তবে জেলার প্রত্যেক বিধানসভায় এ ধরনের অনুষ্ঠান শুরু হয়েছে। কন্যাশ্রী, রূপসী, স্থানীয় জল রাস্তা আলো নিকাশির মতো বেশ কিছু বিষয়ের গুরুত্বপূর্ণ সমস্যার স্থায়ী সমাধান হয় আজ।

Related Articles

Back to top button