মেচেদা স্টেশনে রেল চালুর দাবিতে বিক্ষোভ
লোকাল ট্রেন চালানোর সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা স্টেশনের সামনে বিক্ষোভ দেখাল ডিওয়াইএফআই’র কর্মীরা।
তাদের দাবি, লকডাউনের ফলে দীর্ঘ প্রায় ৭মাস বন্ধ হয়ে আছে লোকাল ট্রেন।ফলে অসংখ্য মানুষ বেকার হয়ে পড়েছে।তাই খুব শীঘ্রই লোকাল ট্রেন চালানোর দাবিতে মেচেদা স্টেশনের সামনে বিক্ষোভ দেখান ডিওয়াইএফআই’র কর্মীরা।দীর্ঘ আট মাস স্তব্ধ যাত্রীবাহি রেল।
জনমানব শূন্য রেল স্টেশন। কারণ একটাই কোভিড ১৯ . আতঙ্কের আরেক নাম করোনা ভাইরাস, যাঁর সংক্রমণে বিশ্ব থর থর কম্পিত। যে কারনে আজও মানুষ বন্ধ মুখে পেটের টানে কাজের তাগিদে বাইরে বের হচ্ছে করোনাকে পরোয়া না করে। মানুষের রুটিরোজগারে হানা দিয়েছে কোভিড,, যাঁর ফলে দীর্ঘ সময় ধরে রেলের চাকা স্তব্ধ।
যদিও আজ মানুষ করোনা ভয়কে দুরে সরিয়ে এক প্রান্তে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে তবু রেল মন্ত্রক রেল চালু করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে রয়েছে। যাঁর ফলে সমস্যায় মানুষজন, সমস্যায় রেলের হকার সংগঠন।
সে কারনে বৃহস্পতিবার মেচেদা রেলস্টেশনে রেল চালু করার দাবিতে বিক্ষোভে সামিল
ডি.ওয়াই.এফ.আই সংগঠন। তাঁরা মেছেদা জুড়ে মিছিল করার পর রেল চালু করার দাবিতে মেছেদা স্টেশনের সামনে বিক্ষোভ দেখাতে থাকে।



