জেলা

কোলাঘাটে ভয়াবহ পথ দুটি জার্সি গরু সহ দুর্ঘটনায় মৃত ২ ব্যক্তি

 

শুক্রবার ভোররাতে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার হলদিয়া মোড়ে ৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটলো। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবক ও দুটি জার্সি গরু‌র।

জানাগেছে হলদিয়া মোড়ের কাছে তেল পাম্প থেকে একটি বালি বোঝাই ডাম্পার বের হচ্ছিলো মেছেদা যাওয়ার জন্য।অপরদিকে দেউলিয়ার দিক থেকে একটা ইনোভা গাড়ি তীব্র গতিতে এসে ধাক্কা মারে ওই ডাম্পারে, ইনোভার মধ্যেই দুটি গরুর চার পা বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল।

ওই ইনোভার মধ্যে থাকা চালক সহ দুই যুবক ও দুটি গরু ঘটনাস্থলেই মারা যায়। গাড়িটি সম্ভবত বর্ধমানের বলে অনুমান করা হচ্ছে। তবে এখনও সঠিক পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহগুলি কোলাঘাট থানার পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

Related Articles

Back to top button