জেলা

ভারত বন্‌ধের প্রভাব ভাবতায়

কেন্দ্রীয় সরকারের নিয়ে আসা নতুন কৃষি বিল কে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই সারা ভারতবর্ষের বুকে একটি আলোড়ন সৃষ্টি হয় । সমস্ত বিরোধী দলগুলো একইসঙ্গে এই বিলের প্রতিবাদ করেই চলেছে।

দিল্লীর রাজধানীর প্রায় কাছাকাছি কৃষকদের এক অভূতপূর্ব সমাবেশ লক্ষ্য করা যাচ্ছে। আর সেই সমাবেশ থেকেই কৃষকরা তাদের ন্যায্য অধিকারের দাবিতে সারা ভারত জুড়ে আজ ধর্মঘটের ডাক দিয়েছিল।কেন্দ্রীয় সরকারের কৃষিবিল প্রতিবাদে বিরোধীদের ডাকা ভারত বন্‌ধে বড় একটা প্রভাব সকালের দিকেে এ রাজ্য।

রেল অবরোধ ও পথ অবরোধের এর পাশাপাশি রয়েছে জনজীবন স্তব্ধ । বিরোধীদের ডাকা ভারত বন্‌ধে বড় একটা প্রভাব আইনি দুপুরের পরে এ রাজ্যে। কয়েকটি জায়গায় রেল অবরোধ ও পথ অবরোধের চেষ্টা হলেও মোটের উপর স্বাভাবিক রয়েছিল জনজীবন। শহর ও বিভিন্ন জেলায় মিছিল বের করেন বন্‌ধ সমর্থকরা।

বন্‌ধের সমর্থনে এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় মিছিল করে সব বিরোধীদল ।
তবে এর পাশাপাশি বেলডাঙ্গার ভাবতায় সড়ক পথ অবরোধও ছিল দেখার মতো কিন্ত এক ঘন্টা পর অবরোধ উঠে যায় পুলিশের নির্দেশ অনুযায়ী। এই অবরোধে যোগদান করে বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রীগন

Related Articles

Back to top button