জেলা

দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর

দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-১ ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েত ও কাঁথি -৩ ব্লকের কুমিরদা গ্রাম পঞ্চায়েতে। কাঁথি ১ নং ব্লকে উপস্থিত ছিলেন কাঁথি-১ ব্লকের বিডিও তুহিনকান্তি ঘোষ, জয়েন্ট বিডিও প্রীতম মন্ডল, সাবাজপুট গ্রাম পঞ্চায়েত প্রধান নমিতা দাস, প্রাক্তন প্রধান ও প্রধান প্রতিনিধি রামগোবিন্দ দাস প্রমুখ।

পাশাপাশি ৩ নং ব্লকের কুমিরদা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে খড়িপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত হয় দুয়ারে সরকার কর্মসুচী। উপস্থিত ছিলেন কুমিরদা গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা মন্ডল ও উপ-প্রধান বিজয়কৃষ্ণ বারুই সহ অন্যান্যরা।
দুটি ব্লকেই উচ্ছসিত মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো, সরকারের নানান সুযোগ সুবিধা কাছে থেকে পাওয়ার সুযোগ পেয়ে আপ্লুত সাধারণ মানুষ।

Related Articles

Back to top button