জেলা

নবনিযুক্ত পুলিশ সুপার প্রবীন প্রকাশ

নবনিযুক্ত পুলিশ সুপার প্রবীন প্রকাশ

নতুন পুলিশ সুপার পদে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীন প্রকাশ। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ এম এম হাসান (হেড কোয়ার্টার ) ।

পূর্ব মেদিনীপুরের তমলুকে পুলিশ সুপারের অফিসে জেলার সমস্ত সাংবাদিকদের সাথে সাক্ষাত করেন তিনি, পাশাপাশি তিনি বলেন রাজ্যের সমস্ত জেলার মধ্যে আইনের নজর পূর্ব মেদিনীপুরেই। সেকারনে ইতিমধ্যে জেলার সমস্ত থানার অন্তর্গত গণ্ডগোলের এলাকায় নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেকারনে পুলিশের রুটমার্চ শুরু হয়েছে, এবং কড়াকড়ি ভাবে দুষ্কৃতিদের গ্রেফতারও শুরু হয়েছে।

স্বয়ং এস পি নিজে উপস্থিত থেকে স্পর্শকাতর এলাকাগুলিতে সশস্ত্র বাহিনী দিয়ে রুটমার্চ করছেন। ময়না, ভগবানপুর, ভূপতীনগর, খেজুরি, কাঁথি সহ বিভিন্ন এলাকায় তিনি পরিদর্শন শুরু করেছেন। ২১ শে’র নির্বাচনের আগে নতুন করে যাতে কোনো ঘটনা না ঘটে সেদিকে নজর রেখে কড়া ভাবে পদক্ষেপ নিচ্ছেন পূর্ব মেদিনীপুরের নব নিযুক্ত পুলিশ সুপার প্রবীন প্রকাশ।

Related Articles

Back to top button