জেলা

হাতির দল কে সরানো এবং ক্ষতিপূরণের দাবিতে আনন্দপুর গোদাপিয়াশাল রাজ্য সড়ক অবরোধ

অভিষেক চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর –এলাকা থেকে হাতির দল কে সরানো এবং ক্ষতিপূরণের দাবিতে আনন্দপুর গোদাপিয়াশাল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শামিল হল আনন্দপুর থানার খিরকুল এলাকার বাসিন্দা রা।তাদের দাবি দীর্ঘ প্রায় ১৭-১৮ দিন ধরে হাতির একটি দল তান্ডব চালাচ্ছে খিরকুল গ্রামে।

জমির ফসল নষ্টের পাশাপাশি বাড়িতেও হামলা চালাচ্ছে।নিদ্রাহীন রাত কাটাতে হচ্ছে তাদের।কেউ ব্যাংক থেকে লোন নিয়ে,কেউ সুদে টাকা নিয়ে ফসল লাগিয়েছিল, সেই সমস্থ ফসল নষ্ট করে দিয়েছে হাতির দল।তারা এখন কিভাবে টাকা শোধ করবে ভেবে উঠতে পারছে না। বার বার বনদপ্তর কে জানানো হলেও কোনো সুরাহা না মেলায় তারা আজ রাজ্য সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে বলে জানায়।

তাদের দাবি অবিলম্বে হাতির দলকে এই এলাকা থেকে সরাতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে।এদিন অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ আড়াই ঘণ্টা পথ অবরোধের পর বনদপ্তরের আধিকারিকরা এসে হাতি সরানো এবং ক্ষতিপূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। দুদিনের মধ্যে হাতি না সরলে ফের আন্দোলনের হুমকি দিয়েছে এলাকাবাসীরা।

Related Articles

Back to top button