ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন
কাঁথি শহরের ৩ নং ওয়ার্ডের দারুয়া ফাইভ স্টার ক্লাবের অায়োজনে মনসাতলা মাঠে ওয়ানডে নকঅাউট ফুটবল টুর্নামেন্ট অায়োজিত হয়।
১৬ টি ফুুটবল দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডাঃ অাবেদ উদ্দিন, বুদ্ধদেব দাস, দীপু অালি খাঁন, সেক সাত্তার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় মনোহরচক কলা একাদশ ও রানার্স হয় ধনদীঘি ডিএম এসই।পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন, দীপু অালি খাঁন, অাবদুল সাত্তার,সেক মুরসোলিন,সন্টু বেরা প্রমুখ সমাজসেবী গণ।
সুষ্ঠুভাবে টুর্নামেন্ট পরিচালিত হওয়ায় সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ক্লাবের সভাপতি সেক জামির,সহঃ সভাপতি সেক হাবিব,সম্পাদক সেক হরমুজ, সহঃ সম্পাদক সেক রমজান প্রমুখ কর্মকর্তাগণ।প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন বলেন অাজ বছরের শেষ দিন।বিশ সাল করোনা বিষেই অতিবাহিত হল।নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান মামুদ হোসেন।



