বোট অ্যাম্বুলেন্স এর শুভ উদ্বোধন করলেন সাগর বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা
বোট অ্যাম্বুলেন্স এর শুভ উদ্বোধন করলেন সাগর বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা।
২০২০র জরাজীর্ণ তা কাটিয়ে নয়া উদ্যোগ সাগর প্রশাসনের।
২০২১ এর ১লা জানুয়ারি শুক্রবার বেলা ৩টে নাগাদ মুমূর্ষু রোগী পারাপারের উদ্যেশ্যে সাগারদীপের কচুবেরিয়া ঘাটে বোট অ্যাম্বুলেন্স এর শুভ উদ্বোধন করা হয়।
কচু বেরিয়া থেকে লট 8 পর্যন্ত রোগীর পারাপারের জন্যে নদীপথে দিবা রাত্রি চালু থাকবে এই পরিষেবা।
এই বোট অ্যাম্বুলেন্স এর শুভ উদ্বোক হিসাবে উপস্থিত ছিলেন সাগর বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেন্দ্র নাথ খাড়া, সাগর ব্লক বিডিও সুদীপ্ত মন্ডল, সাগর জেলা পরিষদের সদস্য মহিতস দাস, জেলা পরিষদের সদস্য সুতনু মাইতি, সাগর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ প্রীতিলতা প্রামানিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।
এবং সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা সংবাদমাধ্যমকে জানান এই বোট অ্যাম্বুলেন্স টি কম জলে রোগী পারাপার করতে পারবে
বিভিন্ন সময় সাধারণ মানুষ অভিযোগ করতেন দুটি এম্বুলেন্স থাকা শর্তেও রোগী আসার পরে ফোন করলে বিভিন্ন রকমের অজুহাতে পড়তে হয় সাধারণ মানুষকেপরে এম্বুলেন্স না পাওয়াতে নৌকো ভাড়া করে রোগীদের নিয়ে যেতে হয়।
আজ সংবাদমাধ্যম বিধায়ককে জানান এই কথাটি বিধায়ক জানান নদীতে বিভিন্ন সময় কম জল থাকার কারণে ভোগান্তিতে পড়তে হয় রোগীর পরিবার কে এবং এই অ্যাম্বুলেন্সটি চালু হওয়ার পর রোগীকে আর ভোগান্তিতে পড়তে হবে না।



