গ্রামের পাতায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত কর্মসূচি ‘বঙ্গধ্বনি যাত্রা ভগবানপুরে
পূর্ব মেদিনীপুর ঃ ভগবানপুরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত কর্মসূচি ‘বঙ্গধ্বনি যাত্রা’ অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলায় ভগবানপুরে। শনিবার ভগবানপুর-১ ব্লক তৃণমূলের উদ্যোগে আয়োজিত হয় ‘বঙ্গধ্বনি যাত্রা’।
এ দিন কলাবেড়িয়া থেকে ভগবানপুর নতুন রাস্তার মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার বাইক র্যালি করা হয়েছে। তাতে কয়েকশো তৃণমূল কর্মী- সমর্থকেরা যোগ দেন।
ভগবানপুর-১ ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক আজিমুল হোসেন বলেন, “মুখ্যমন্ত্রীর উন্নয়নের রিপোর্ট কার্ড ও লিফলেট সাধারণ মানুষকে তুলে দেওয়া হয়েছে।
” উপস্থিত ছিলেন ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতি, ভগবানপুর-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দাস, ভগবানপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব মাইতি ও দলের ব্লক সহ-সভাপতি ইয়াকুব হোসেন প্রমুখ।


