জেলা

কলেজে সংঘর্ষের পর বিজেপির তিনজন গ্রেফতার

সোমবার বাজকুল কলেজে এবিভিপি ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষের পর বিজেপির তিনজন গ্রেফতার হয়। দুপক্ষই একে অপরের দিকে অভিযোগের আঙ্গুল তোলে। সেই ঘটনার প্রতিবাদে বাজকুলে বিজেপির বিশাল বিক্ষোভ মিছিল হয়।

উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী ও শুভেন্দু অনুগামী কনিষ্ক পন্ডা।
বাজকুল রেলগেট থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করে, তারপর পথসভার মধ্য দিয়ে মিছিল শেষ করে।

বক্তব্য রাখেন জেলা বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী ও বিজেপি নেতা কনিষ্ক পন্ডা।
অন্যদিকে বিজেপি সন্ত্রাস করছে এমন অভিযোগে বিকেলে ফের পাল্টা মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ।

Related Articles

Back to top button