জেলা

দৈনিক সংবাদপত্রের সাংবাদিকের থাপ্পর মারার অভিযোগে এদিন প্রতিবাদ মিছিল ময়নাগুড়ি তে

ময়নাগুড়ির এক দৈনিক সংবাদপত্রের সাংবাদিকের থাপ্পর মারার অভিযোগে এদিন প্রতিবাদ মিছিল ময়নাগুড়ি তে। এদিন মঙ্গলবার ময়নাগুড়ির ফুটবল ময়দানে ওপেন জীমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের খবর করতে গেলে সেখানে বিধায়ক সাংবাদিকে ডেকে নিয়ে গিয়ে তুই-তোয়াকারি বলে ঐ সাংবাদিককে সম্বোধন করেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শীবম রায় বসুনিয়া, সহ পঞ্চায়েত সমিতির কর্মদক্ষর সামনে সেই সাংবাদিককে থাপ্পড় মারে বলে অভিযোগ। উল্লেখ্য ঘটনার সূত্রপাত, পরশু দিন সোমবার ময়নাগুড়ির জল্পেশ মন্দিরের সস্থায়ী শিলান্যাসকে ঘিরে।

সেখানে বিধায়ক অনন্তদেব অধিকারী জল্পেশের স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তার ডাক পড়ে না বলে জেলা পরিষদের দিকে আঙুল তোলেন। এই খবর করার পর গতকাল তার উপর চড়াও হয় বলে নির্যাতিত সাংবাদিক অভিযোগ করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালই ময়নাগুড়ি থানায় মৌখিক অভিযোগ দায়ের করা হয়েছে।
এই নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এমন ঘটনার নিন্দা জানিয়ে এদিন বুধবার প্রতিবাদ মিছিলে সামিল হন জলপাইগুড়ি জেলার সমস্ত সাংবাদিক বৃন্দ। ময়নাগুড়ি বিধা য় কের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে হবে, সমস্ত সাংবাদিকের নিরাপত্তা দিতে হবে, বিধায়ককে ধিক্কার জানিয়ে এদিন বেশ কিছু দাবি নিয়ে এই প্রতিবাদ মিছিল করা হয় । ময়নাগুড়ি ফুটবল ময়দান থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়ে পুরো ময়নাগুড়ি বাজার চত্বর ঘুরে শেষে ময়নাগুড়ি থানার সামনে গিয়ে এই মিছিল শেষ করা হয়।

Related Articles

Back to top button