জেলা

আবারো পূর্ব মেদিনীপুরে পুলিশ প্রশাসনে রদবদল

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:-বিধানসভা ভোট যত এগিয়ে আসছে রাজ্যে রাজনৈতিক হিংসার খবর ততই বেড়ে চলেছে,এই পরিস্থিতিতে রাজ্য সাধারণ মানুষকে সুরক্ষিত রাখার লক্ষ্যে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন।

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার ভারপ্রাপ্ত অফিসারের অজয় কুমার মিশ্রা কে বদলি করে পাঠানো হল নন্দকুমার থানায়, অন্যদিকে নন্দকুমার থানার IC গোপাল পাঠক কে পাঠানো হলো ডিআইবি অফিসে, পাশাপাশি ডিআইবি অফিস এর SI স্বপনকুমার চাব্রি কে বদলি করে পাঠানো হলো পাঁশকুড়া থানায়, মূলত রাজনৈতিক হিংসা থেকে সাধারণ মানুষকে রক্ষা করার লক্ষ্যেই রাজ্য প্রশাসনের এই উদ্যোগ।

Related Articles

Back to top button