জেলা

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ডঃ সৌমেন মহাপাত্র

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ডঃ সৌমেন মহাপাত্র কে তমলুক শহরে দলীয় কার্যালয়ে শিক্ষক,অাইনজীবি, চিকিৎসক সহ বিভিন্ন বুদ্ধিজীবী সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।অনুষ্ঠানে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ডঃ সৌমেন মহাপাত্র ছাড়াও উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের জেলা কোঅরডিনেটর মামুদ হোসেন, তমলুক পৌরসভার প্রশাসক দীপেন্দ্র নারায়ন রায়,চঞ্চল খাঁড়া প্রমুখ নেতৃবৃন্দ।

জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী অধ্যাপক ডঃ সৌমেন মহাপাত্র বলেন গনতন্ত্রে মানুষ শেষ কথা বলেন।অামাদের নেতা ও কর্মীদের অাচরণে যে সব বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ অাঘাত পেয়েছেন বা দূরে সরে গেছেন তাঁদের কাছে টেনে নিতে হবে।ভুল করলে তা স্বীকার করতে হবে ও মানুষের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে।

জননেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি ও উন্নয়নের বার্তাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে।জেলা কোঅরডিনেটর তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন মমতার ক্ষমতা অপব্যবহার করে যারা পঞ্চায়েতে মনোয়নন জমা দিতে দেননি,মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করেছেন, গননাকেন্দ্রে বাধা দিয়েছেন তারাই বিজেপি তে যোগ দিয়ে গণতন্ত্র রক্ষার বুলি অাওড়াচ্ছেন।জেলা কোঅরডিনেটর মামুদ হোসেন অারো বলেন গনতন্ত্র ও মানুষের স্বার্থ পরিপন্থী কিছু অাচরন ও ব্যবহারের জন্য মানুষের বাড়ী বাড়ী গিয়ে অপকর্মের জন্য ক্ষমা চাইতে হবে।বিভেদকামী ও জনস্বার্থ বিরোধী বিজেপির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করে গণঅান্দোলনের অাহ্বান জানান জেলা সভাপতি তথা মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র।

Related Articles

Back to top button