চণ্ডীপুরে কলকাতাগামী বাস-লরির মুখোমুখি ভয়ঙ্কর সংঘর্ষে ১ যাত্রীর মৃত্যু, আশঙ্কাজনক অনেকে!

দিঘা থেকে কলকাতাগামী একটি এসি বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু সহ আশঙ্কাজনক অনেকে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার ১১৬বি জাতীয় সড়কে গড়গ্রাম রসিকাচক এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থা বাস এবং লরির চালক-সহ বাসের কয়েকজন যাত্রী।
ঘটনায় দুটি গাড়ির সামনের দিকে দুমড়ে-মুচড়ে গিয়েছে। স্থানীয়রা ও চন্ডীপুর থানার পুলিশ এসে সবাইকে উদ্ধার করেছে। গুরুতর আহত দুই চালককে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ও বাকিদের চণ্ডীপুর এড়াশাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত কমপক্ষে পাঁচজন এছাড়াও এক মহিলার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দিঘা থেকে কলকাতাগামী বাসটি গড়গ্রামের কাছে ওভারটেক করতে গিয়ে কাঁথি-গামী একটি লরির মুখোমুখি হয়ে যায়। তখনই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়ক।



