জেলা

ঝাড়গ্রাম শহরে কালভার্টের তলায় যুবকের দেহ, উদ্বিগ্ন এলাকাবাসী

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধারকে ঘিরে বুধবার দুপুরে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রাম শহরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাসের অদূরে লোকালয়ের মাঝে একটি কালভার্টের তলায় গলায় গামছার ফাঁস জড়ানো দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠায়। বছর তিরিশের ওই যুবকের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে শহরের লোকালয়ে এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

Related Articles

Back to top button