জেলা

অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পচা নায়ক বললেন অনুব্রত মন্ডল

রানা বৈদ্য, আমোদপুর :অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পচা নায়ক বললেন অনুব্রত মন্ডল।এদিন লাভপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহের সমর্থনে দাসপাড়া ফুটবল ময়দানে একটা নির্বাচনী জনসভার আয়োজন করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

এদিনের জনসভায় অভিজিৎ সিংহ ছাড়াও উপস্থিত ছিলেন অনুব্রত মন্ডল, অঞ্চল সভাপতি রাজীব ভট্টাচার্য, যুবনেতা সঞ্জীব মজুমদার, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রশান্ত সাধু, সোমনাথ সাধু সহ আরো অনেকে।এদিন অনুব্রত মন্ডল বক্তব্য রাখতে গিয়ে নাম না করে নির্বাচন কমিশনকে অন্ধ ধৃতরাষ্ট্র বলে কটাক্ষ করেন।বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারকে এক হাত নেন তিনি।

মিঠুন চক্রবর্তী একজন মেগাস্টার এই করোনা আবহে কোনো সভায় মিঠুন চক্রবর্তী আসলে সেই সভায় ভীড় উপচে পড়বে এটাই স্বাভাবিক। করোনা আবহে মিঠুন চক্রবর্তীকে সভা করতে নিয়ে আসা ঠিক কিনা অনুব্রত মন্ডলের কাছে জানতে চাইলে অনুব্রত মন্ডল বলেন, একদমই ঠিক না।ও কি রকম বাংলার নায়ক ছিল আমি জানতাম না।ও একটা পচা নায়ক। উনি বলছেন এক ছোবলেই শেষ, উনি ছোবল মারতে জানে?।ছোবল খেয়েছে?।এদিন লাভপুরের প্রার্থী অভিজিৎ সিংহকে পাশে রেখে তাকে ভোট দিয়ে জেতানোর কথা বলেন তিনি।

Related Articles

Back to top button