কোভিড রিপোর্ট নেগেটিভ থাকলে তবেই গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশের ছাড়পত্র
বহরমপুর : বর্তমানে মহামারি করোনা সংক্রমণ দেশ জুড়ে ব্যাপক হারে বেড়েই চলেছে। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। করোনা সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় তার জন্য একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনর ৷ নতুন এক নির্দেশিকায় কমিশন জানিয়েছেন যে কোভিড রিপোর্ট নেগেটিভ থাকলে তবেই গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশের ছাড়পত্র দেওয়া হবে ৷
আগামী ২রা মে ২০২১ বিধানসভার ভোট গণনা , ওই দিন যারা কাউন্টিং এজেন্ট ,প্রাথী ও মিডিয়া ,ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করবেন , তাদের জন্য অবশ্যই কিছু জরুরি নির্দেশ মানতেই হবে, এটা নির্বাচন কমিশন এর নির্দেশ।
এদিন তিনি জানালেন সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক শ্রী আনসুল গুপ্ত মহাশয়। তিনি বলেন ” নির্বাচন কমিশনের নির্দেশনানুযায়ী গণনা কেন্দ্রে কোভিড রিপোর্ট নেগেটিভ অবশ্যই হতে হবে। না হলে সেখানে প্রবেশ একে বারেই নিষেধ। এ ছাড়া স্যানিটেশন, মাস্ক গ্লাভস থাকতে হবে। সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। যারা কাউন্টিং এজেন্ট বসবে তাদের পিপি কিটস থাকতে হবে।



