সংবাদমাধ্যমের খবরের জেরে ঘূর্ণিঝড় বিধ্বস্ত মৌসুমী দ্বীপে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ছুটে এলেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী।
==================
দক্ষিণ 24 পরগনা=সংবাদ মাধ্যমে খবর দেখে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মৌসুমী দ্বীপে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত সাধারন মানুষের দুর্দশার ছবি আর সেই খবর দেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা মনস্থির করে হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী রাজেশ ক্ষেত্রী। কলকাতার সল্টলেকের বাসিন্দা ওই আইনজীবী।
তিনি জানান যে সংবাদমাধ্যমে সুন্দরবনের ঘূর্ণিঝড় বিধ্বস্ত অসহায় মানুষদের দুর্দশা দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না। তাই তিনি অসহায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ছুটে এলেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মৌসুমী দ্বীপে। আর নিজের পরিশ্রমের পয়সা খরচ করে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে সল্টলেক থেকে ছুটে যান ঘূর্ণিঝড় বিধ্বস্ত মৌসুমী দ্বীপে।
এরপর প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন সাধারণ মানুষের হাতে। এর পাশাপাশি করণা বিধি মাথায় রেখে সাধারণ মানুষের হাতে মাক্স এবং স্যানিটাইজার তুলে দেন এর পাশাপাশি সাধারণ মানুষকে বার্তা দেন সাবধানে এবং সুস্থ থাকার।



