হরিশাড়া অঞ্চলের প্রত্যন্ত গ্রামে হয়ে গেল করোনা সংক্রান্ত সচেতনতা শিবির
রানা বৈদ্য, সাঁইথিয়া:ভবানীপুর সপ্তপ্রদীপ সংস্কৃতি সোসাইটির ভাবনায় ও হরিশাড়া গ্রাম পঞ্চায়েতের সহায়তায় হরিশাড়া অঞ্চলের প্রত্যন্ত গ্রামে হয়ে গেল করোনা সংক্রান্ত সচেতনতা শিবির। উপস্থিত ছিলেন হরিশাড়া গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার অজন্তা মজুমদার, হেল্থ অ্যাসিসটেন্ট সুমিত্রা রায়, অঞ্চল সভাপতি প্রশান্ত মন্ডল,গ্রামীণ ডাক্তার প্রবীর ঘোষ,বিদ্যুৎ সাহা সহ একাধিকবিশিষ্ট শিক্ষক বৃন্দ।
এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে ওই অনুষ্ঠানে আসা সকলের হাতে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হয় ভবানীপুর সপ্তপ্রদীপ সংস্কৃতি সোসাইটির পক্ষ থেকে।এই সচেতনতা শিবিরে কি ভাবে করোনা ভাইরাস থেকে নিজেকে সরিয়ে রাখা যায় সে সব বিষয় তুলে ধরা হয়।
আয়োজক সংস্থার সম্পাদক সুব্রত ঘটক জানান যে, অঞ্চলের একদম পিছিয়ে পরা ৮ টি গ্রামে সাপ্তাহিক এই অভিযান চলবে। যেখানে মাস্কের গুরুত্ব, টিকার উপকারিতা সহ সমস্ত গ্রামটিকে স্যানিটাইজ করবার কাজটিকেই গুরুত্ব দেওয়া হবে।



